ঢাকাWednesday , 11 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অভিন্ন নিরাপত্তায় ঐক্যবদ্ধ সামরিক উদ্যোগ নিচ্ছে জিসিসি

Link Copied!

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সমন্বয় আরও জোরদার করতে কুয়েতে একটি অগ্রবর্তী সামরিক কমান্ড স্থাপনের অনুমোদন দিয়েছেন সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা।

#New_Classic_Event_Management

ঐক্যবদ্ধ সামরিক কমান্ডের অধীনে এ কমান্ড পরিচালিত হবে। পাশাপাশি এর কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সামরিক বাহিনী মোতায়েনের বিষয়েও সম্মতি দিয়েছেন তারা। জিসিসির মহাসচিব জাসেম আলবুদাইউই এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত জিসিসির ২৩তম যৌথ প্রতিরক্ষা পরিষদের অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


এতে সভাপতিত্ব করেন বাহরাইনের প্রতিরক্ষাবিষয়ক মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ আল নুয়াইমি। অধিবেশনে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানসহ জিসিসির অন্যান্য সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন।

জাসেম আলবুদাইউই বলেন, গত এপ্রিল মাসে জেদ্দায় অনুষ্ঠিত জিসিসি নেতাদের বিশেষ বৈঠকে দেওয়া নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে কুয়েতে অগ্রবর্তী সামরিক কমান্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মূল উদ্দেশ্য হলো উপসাগরীয় দেশগুলোর মধ্যে যৌথ সামরিক সহযোগিতা বাড়ানো এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা।

তিনি আরও বলেন, সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা একটি অভিন্ন দায়িত্ব। সম্মিলিত সামরিক প্রচেষ্টা জোরদারের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড, সম্পদ, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা আরও বাড়বে।

এদিকে বৈঠকে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানান জিসিসি মহাসচিব। এসব হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতির বিষয়টিও তুলে ধরেন তিনি।

একই সঙ্গে সৌদি আরবকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর হামলার কঠোর নিন্দা জানিয়ে দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা, ভৌগোলিক অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও সামরিক সংহতি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, কুয়েতে জিসিসির অগ্রবর্তী সামরিক কমান্ড স্থাপনের উদ্যোগ উপসাগরীয় অঞ্চলে সম্মিলিত প্রতিরক্ষা কাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি