ঢাকাWednesday , 11 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জরুরি সংস্কারকাজে বুধবার বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট
November 11, 2026 12:04 am
Link Copied!

বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটের বিভিন্ন এলাকায়।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচি ও এলাকাগুলোর নাম উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সংস্কারকাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।


বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়: নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুরসহ সংশ্লিষ্ট এলাকায়।

এদিকে, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময়ও সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইনকে সচল বলে গণ্য করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগে মেরামত ও সংস্কারকাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩। পাশাপাশি উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি