ঢাকাSaturday , 26 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দীঘায় ভয়ংকর জলোচ্ছ্বাস – পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ

Link Copied!

পরপর বৃষ্টি ও নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটনকেন্দ্র দীঘার সমুদ্র। ভারী বৃষ্টির পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে প্রবল জলোচ্ছ্বাস।

#New_Classic_Event_Management

২৫ শে সেপ্টেম্বর শুক্রবার পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

সমুদ্রের প্রবল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। জলোচ্ছ্বাসের পানি গার্ডওয়াল টপকে উঠে আসছে সৈকত এলাকায়। এমনকি দোকানদাররা যেখানে পসরা সাজিয়ে বসেন, সেখানেও পানি জমে গেছে।


ক্রমেই বাড়ছে জলস্তর। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। সমুদ্র সৈকতে পর্যটকদের না নামতে বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

বিশেষ করে শিশুদের নিয়ে কোনো পরিবার যেন সমুদ্রের পানিতে না নামে, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সৈকত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নজরদারিও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি