ঢাকাMonday , 31 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে জরিমানা ও দণ্ডিত পাঁচ

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার হাসনাবাদ ও বাহ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলরুবা ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকবিরোধী টাস্কফোর্সের সদস্যরা অংশ নেন।


অভিযানে আক্তার হোসেন ইকতীয়ার (৪৫)-কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মো. সিফাত ইসলাম (২০), মো. রফিকুল ইসলাম (২৩), নবাব (২৯) ও মো. সাইম (২০)-কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নবাবগঞ্জ থানা পুলিশ ও র‍্যাব-১০ সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি