ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার হাসনাবাদ ও বাহ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলরুবা ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকবিরোধী টাস্কফোর্সের সদস্যরা অংশ নেন।
অভিযানে আক্তার হোসেন ইকতীয়ার (৪৫)-কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মো. সিফাত ইসলাম (২০), মো. রফিকুল ইসলাম (২৩), নবাব (২৯) ও মো. সাইম (২০)-কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নবাবগঞ্জ থানা পুলিশ ও র্যাব-১০ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।