ঢাকাSunday , 23 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি

Link Copied!

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার সকালে শহরের প্রাণ সায়ের খালের পাড়ে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এবং রূপান্তরের বাস্তবায়নে গোফরইম্প্যাক্ট (GO4IMPact) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার পাশাপাশি প্রাণ সায়ের খালের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ লাগানোর সঙ্গে এর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যকে সামনে রেখে গোফরইম্প্যাক্ট প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভায় মোট ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সাতক্ষীরায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে জনসচেতনতা আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি