ঢাকাSaturday , 22 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

থানার এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে এএসআই মো. শাহে জামাল, এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার দুজন হলেন—জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের মো. নানু মিয়ার ছেলে মো. সেনু মিয়া (৪০)। তিনি জগন্নাথপুর থানার এফআইআর নং-৫, তারিখ ১৪ আগস্ট ২০২৬, জিআর নং-১৩৬ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ধারার মামলার এজাহারনামীয় আসামি।


অপরজন জগন্নাথপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড় এলাকার ফারুক মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (২৫)। তিনি জগন্নাথপুর থানার জিডি নং-৮৪৪, তারিখ ২০ আগস্ট ২০২৬ এবং পুলিশ আইনের ৩৪ ধারার মামলার আসামি।

গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশ পাহারায় ২১ আগস্ট সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি