ঢাকাThursday , 20 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—ইমরান মিয়া (১৮) ও মাসুম (২৩)।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. নুর হোসেনের নেতৃত্বে এসআই মো. আশরাফুল আলম, এএসআই এখলাছুর রহমান, এএসআই মো. নাজির মিয়া ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ পুলিশের একটি দল ১৭ আগস্ট বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমরান মিয়া জগন্নাথপুর উপজেলার নুর আলী ওরফে ইজান উদ্দীনের ছেলে।


তিনি জগন্নাথপুর থানার এফআইআর নং-১৭, তারিখ ৩০ অক্টোবর ২০২২; জিআর নং-১১৬, ধারা ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০ মামলার আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

অপরদিকে মাসুম (২৩) জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।

তিনি সিলেটের ওসমানীনগর থানার এফআইআর নং-১, তারিখ ১ মার্চ ২০২৫; জিআর নং-৩৮, ধারা ১৪৩/১৪৯/৩৪১/৩৪২/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/১৮৬/১৮৭/১৮৯/১০৯/১১৪/৩৪, পেনাল কোড-১৮৬০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় ১৮ আগস্ট সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি