ঢাকাTuesday , 4 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাগেরহাটে চোরাই ইজিবাইক ও শ্যালোমেশিনসহ গ্রেপ্তার চার

Link Copied!

বাগেরহাটে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৯টি ইজিবাইক এবং নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (৩ আগস্ট) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বাগেরহাট জেলায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এ ঘটনায় গত ১২ জুলাই বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৮, ৩৭৯, ৩০২ ও ৩৪ ধারায় মামলা করা হয়।


মামলার তদন্তের অংশ হিসেবে গত ২ আগস্ট অন্যতম আসামি মো. ফারুক হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের অন্য সদস্যদের শনাক্ত করা হয়।

এরপর সোমবার জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে শাহ আলম (২৯), আব্দুল্লাহ সরদার (২১) ও আব্দুল হালিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় চোরাইকৃত ৯টি ইজিবাইক এবং নছিমন ও ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ফারুক হাওলাদারের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। এছাড়া শাহ আলমের বিরুদ্ধে চুরির দুটি মামলা রয়েছে। অপর দুই আসামির বিরুদ্ধে পূর্বে কোনো মামলা পাওয়া যায়নি।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, জেলায় ইজিবাইক চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি