ঢাকার দোহারে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যসহ বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
এ সময় চোর চক্রের সদস্যদের কাছ থেকে একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৬ জুলাই রাত ১১টার দিকে দোহার থানা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) তন্ময় কুমার চক্রবর্তী, এএসআই (নিঃ) সোহরাব হাসান তালুকদার ও এএসআই (নিঃ) হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ।
অভিযানে চোর চক্রের দুই সদস্য, মৎস্য আইনের এক আসামি, সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ মোট নয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ইমরান আলী ওবায়দুল (২৯), মো. আবু তালেব (৩৮), মো. মিজান (২২), আলামিন ফকির (২৬), সোহেল, নুর আলম, আনোয়ার হোসেন, জুই আক্তার ও আফরোজা আক্তার।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া চোর চক্রের সদস্যদের কাছ থেকে একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
দোহার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।