ঢাকাSaturday , 4 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

র‍্যাবের জালে সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু খানজাহান গ্রেপ্তার

Link Copied!

খুলনা জেলার সুন্দরবন এলাকায় সক্রিয় জলদস্যু ও একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০)-কে গ্রেপ্তার করেছে RAB-6-এর একটি বিশেষ দল।

#New_Classic_Event_Management

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল এলাকার পাশে অভিযান চালানো হয়। ওই অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আজহারুল ইসলাম খুলনার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জয়নাল খাঁ। অভিযানের সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এগুলো দুটি পলিথিন ব্যাগে রাখা ছিল।


সাক্ষীদের সামনে আইন অনুযায়ী অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব আরও জানায়, তিনি একজন পেশাদার অস্ত্রধারী অপরাধী এবং সুন্দরবন এলাকায় জলদস্যু হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলার তথ্য রয়েছে। সুন্দরবন এলাকায় এসব অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে জানা গেছে।

পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয় এবং উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, সন্ত্রাসী, জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার আসামিদের ধরতে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি