ঢাকাWednesday , 10 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্য গ্রেফতার

Link Copied!

বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাই ৪টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

#New_Classic_Event_Management

১০ জুন বুধবার মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, এসআই মো. ইমামুল ইসলাম, এসআই মো. সোলায়মান আক্কাস, এএসআই এম. তারিকুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স মোংলা ও রামপাল থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রনি হাওলাদার (২০), মো. সজিব আহমেদ জয় (২৫), মো. সাজেদুল ইসলাম (২০), মো. নাজমুল শেখ (২৭), মেহেদী হাসান (২৪) এবং তানভীর হোসেন শাওন (৩৪)। তাদের মোংলা ও রামপাল থানা এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতারকৃত মেহেদী হাসানের বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি নীল রঙের ১২৫ সিসি টার্বো এবং অন্যটি লাল-কালো রঙের ১০০ সিসি ইয়ামাহা গ্ল্যাডিয়েটর।

পরে মেহেদী হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে মোংলা বন্দরের ওয়ান ব্যাংকের সামনে থেকে তানভীর হোসেন শাওনের কাছ থেকে আরও একটি লাল-কালো রঙের ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করেন এসআই মো. সোলায়মান আক্কাস। অভিযানে মোট ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি