ঢাকাSaturday , 30 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Link Copied!

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

#New_Classic_Event_Management

শনিবার (৩০ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে তিনি ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল এবং বিভিন্ন স্মরণমূলক আয়োজন।


জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত এক সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনায় তিনি নিহত হন। প্রতি বছর তার মৃত্যুদিবসে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি