বাগেরহাটের রামপাল উপজেলা এলাকায় মাদক, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে বিশেষ অভিযান চালিয়েছে রামপাল থানা পুলিশ।
২৪ মে রাতে পৃথক অভিযানে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১ জন মাদক মামলার আসামি, ১ জন সাজাপ্রাপ্ত আসামি এবং ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। এ সময় ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।
শেখ রাজিব আল রশিদ জানান, মাদক, চাঁদাবাজি ও অপরাধ দমনে রামপাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
স্থানীয়রা পুলিশের নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।