ঢাকাMonday , 18 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে হামলা আতঙ্কে স্থানীয়রা

Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি নাইন্তারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম (৩৪) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

#New_Classic_Event_Management

অভিযোগে জানা যায়, গত ১৩ মে বিকেলে প্রতিবেশী ওমর আলীর সঙ্গে একটি আম গাছ থেকে দুইটি আম পাড়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয় মসজিদে বিচারাধীন থাকা অবস্থায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আশরাফুল ইসলাম আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর একইদিন রাত প্রায় ১১টার দিকে অভিযুক্তদের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, অভিযুক্তদের কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং এলাকায় অস্থিরতা তৈরির অভিযোগও রয়েছে।

বর্তমানে আশরাফুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি