ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়া ঘুনা এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরির চেষ্টা করতে গিয়ে এক যুবককে আটক করার ঘটনা ঘটেছে। ৬ মে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম বরকত বলে জানা গেছে। বর্তমানে তিনি দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে বরকতকে আটক করার পর উত্তেজিত জনতার হামলায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তবে এ ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।