ঢাকাTuesday , 5 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তরুণদের ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলাই মূল লক্ষ্য – ক্রীড়া প্রতিমন্ত্রী

Link Copied!

দেশের শিক্ষা ব্যবস্থায় খেলাধুলাকে আরও প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত করার উদ্যোগের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

#New_Classic_Event_Management

সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্রীড়াকে বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার ভাষায়, পাবলিক ও প্রাইভেট—সব বিশ্ববিদ্যালয়েই ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হবে।


তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে গ্রামীণ পর্যায় থেকেই প্রতিভা বিকশিত হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমএ ইয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।

এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মোট ৩০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী ৬ মে পর্যন্ত চলবে।

আয়োজকরা আশা করছেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়াবে এবং জাতীয় পর্যায়ে নতুন প্রতিভা তৈরিতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি