ঢাকাSaturday , 18 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পরীক্ষার পরিবেশ সরেজমিন দেখতে মাঠে শিক্ষামন্ত্রী

Link Copied!

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ-উপাধ্যক্ষ) নিয়োগ পরীক্ষার পরিদর্শনে শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

#New_Classic_Event_Management

পরিদর্শনের সময় তাকে পরীক্ষাকেন্দ্রগুলোতে কখনও জানালার ফাঁক দিয়ে, আবার কখনও জানালার গ্লাস সরিয়ে ভেতরের পরিস্থিতি গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করতে দেখা যায়।

তার এমন তৎপর পরিদর্শন ভঙ্গি নিয়ে উপস্থিত অনেকেই মন্তব্য করেন, তিনি আবারও আগের মতোই কঠোর পর্যবেক্ষণমূলক অবস্থানে ফিরে এসেছেন।


মন্ত্রীর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতেও দেখা যায়, তিনি পরীক্ষার হলের জানালার গ্রিল ধরে ভেতরের পরিবেশ খুঁটিয়ে দেখছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রী রাজধানীর সরকারি বাংলা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজসহ একাধিক কেন্দ্র পরিদর্শন করেন।

এ ছাড়া গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মাদ্রাসা শিক্ষার্থীদের পরীক্ষার কার্যক্রমও তিনি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানা গেছে।

এর আগে এক অনুষ্ঠানে তিনি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, কোনো ধরনের অনিয়ম বা বিচ্যুতি থাকলে তা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হলেও খুঁজে বের করা হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হবে।

এদিকে ঢাকার ৯টি নির্ধারিত কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সময়সূচি অনুযায়ী ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপ বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি