ঢাকাSaturday , 18 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নারিশা স্কুলে এসএসসি ব্যাচের বিদায় – ভবিষ্যতের পথে যাত্রা

Link Copied!

ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। বীর মুক্তিযোদ্ধা ডা. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল আলম জীবন বেপারী,

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, ড. ইঞ্জিনিয়ার মনজুরুল আলম শামীম, সোহেল বেপারী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে বক্তারা অভিভাবকদের প্রতি সন্তানদের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানান। তারা বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন এবং দৈনন্দিন কার্যক্রমের ওপর নজর রাখা জরুরি।

বিশেষ করে মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি