ঢাকাThursday , 16 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে হাতুড়িপেটার শিকার বশির মৃধা – আতঙ্কে এলাকাবাসী

Link Copied!

ঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দীন মৃধার (বদু মৃধা) ছোট ভাই বশির মৃধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ১৬ ই এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে চর মাহমুদপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বশির মৃধার ওপর হামলা চালায়। এ সময় তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে শহিদ খানের একটি ওষুধের দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে হামলাকারীরা তাকে ধাওয়া করে দোকানের ভেতরে ঢুকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং দোকানে ভাঙচুর চালায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বশির মৃধার এক ভাইয়ের সঙ্গে হামলাকারীদের কথাকাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।


ঘটনার খবর পেয়ে দোহার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জোবাইদুল ও এসআই রবিউলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত বশির মৃধার অবস্থা সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি