ঢাকাMonday , 30 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারের মুকসুদপুরে র‌্যাবের অভিযান – ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৩৮টি ইয়াবাসহ চার কিশোরকে গ্রেপ্তার করেছে। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তাররা মাদক চক্রের সক্রিয় সদস্য।

#New_Classic_Event_Management

৩০ই মার্চ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, শনিবার দিবাগত রাতে দোহারের মুকসুদপুরের শান্তিনগর গ্রামে একটি গোপন অভিযানের মাধ্যমে এ চারজনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তাররা হলেন,


  • মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের মোঃ রানা বেপারী (২৩), মোঃ মামুন বেপারীর ছেলে
  • একই উপজেলার বানিয়াবাড়ি চল্লিশঘর গ্রামের মোঃ সজীব বেপারী (২৩), মোঃ আনু বেপারীর ছেলে
  • একই গ্রামের মোঃ বিজয় সিকদার (১৯), মোঃ নান্নু সিকদারের ছেলে
  • ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরের শান্তিনগর গ্রামের মোছা: নুরজাহান বেগম (২২), আনোয়ার সরদারের স্ত্রী

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের নিকট থেকে ১৩৮টি ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য রাখা নগদ ১৫ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব বলেছে, গ্রেপ্তাররা স্থানীয় মাদক চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এই অভিযান মাদকদ্রব্যের দমন ও চক্র ভাঙার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি