ঢাকাSaturday , 21 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঈদেও বন্ধ আল আকসা মসজিদ – ছয় দশকে প্রথম ঘটনা

Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে ঢুকতে দেয়নি ইসরাইলি বাহিনী। নিরাপত্তার কারণ দেখিয়ে ঈদের দিন মসজিদটি বন্ধ রাখা হয়। এর ফলে অনেক মুসল্লিকে মসজিদের গেটের সামনে ও আশপাশের রাস্তায় নামাজ আদায় করতে হয়েছে। প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি।

#New_Classic_Event_Management

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের পর এই প্রথম ঈদের দিন আল-আকসা বন্ধ রাখা হলো। মসজিদ চত্বর বন্ধ থাকায় ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নামাজ পড়ার জন্য তারা যতটা সম্ভব কাছাকাছি জায়গায় জড়ো হন।

পবিত্র আল–আকসা মসজিদের প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। ২০ মার্চ ২০২৬ছবি আল–জাজিরার ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
পবিত্র আল–আকসা মসজিদের প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। ২০ মার্চ ২০২৬ ছবি আল–জাজিরার ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

ইসরাইলের এই সিদ্ধান্তের প্রতিবাদে আল-আকসার খতিব ও জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি মুসলমানদের মসজিদের কাছাকাছি স্থানে ঈদের নামাজ পড়ার আহ্বান জানান।


আল-জাজিরার খবরে বলা হয়, শুক্রবার মুসল্লিরা নামাজ পড়তে এলে তাদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়া হয় এবং তাদের সরিয়ে দিতে অভিযান চালানো হয়।

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে আগে থেকেই আল-আকসায় প্রবেশে কঠোর নিয়ম ছিল। এই ঘটনার ফলে এলাকার উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি