ঢাকাWednesday , 18 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জমি নিয়ে বিরোধ চরমে – সংঘর্ষ ঠেকাতে প্রশাসনের নিষেধাজ্ঞা

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনামুখা মৌজায় প্রায় ১০২ শতাংশ জমি নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ অনুযায়ী, মৃত খয়ের আলীর স্ত্রী মোছাঃ শাহানা খাতুনসহ প্রতিপক্ষের পৈতৃক সম্পত্তির অংশীদার পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

পরিবারের বড় ভাই মৃত মীর আবুল কালাম আজাদ স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। অপরদিকে, মীর আবুল খায়ের (বাবুল) মৃত্যুর আগে তার স্ত্রী শাহানা খাতুনকে বাটোয়ারা ছাড়াই বাড়ির সম্মুখভাগে প্রায় পৌনে ৮ শতক জমি দানপত্রের মাধ্যমে প্রদান করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি গোপন রেখে পরবর্তীতে সেখানে পুরাতন তাঁতঘর ভেঙে ভবন নির্মাণের কাজ শুরু করা হয়।


বাদী পক্ষের অভিযোগ, তাদের অজ্ঞাতসারে এ নির্মাণকাজ শুরু হলে তারা বাটোয়ারা ছাড়া কাজ বন্ধ রাখার অনুরোধ জানালেও তা উপেক্ষা করা হয়। এ ঘটনায় মীর আব্দুর সবুর আদালতের শরণাপন্ন হয়ে গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যুগ্ম জেলা জজ ১ম আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন। আদালত ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিলেও বিবাদীপক্ষ সময় নিয়ে নির্মাণকাজ চালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আদালত বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারির নির্দেশ প্রদান করেন। জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে, বিরোধপূর্ণ জমিতে কোনো প্রকার দখল, নির্মাণ বা সংঘর্ষমূলক কার্যক্রম থেকে উভয় পক্ষকে বিরত থাকতে হবে।

এছাড়া বেলকুচি থানাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি), বেলকুচিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত পক্ষকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি