ঢাকাTuesday , 3 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা ভাঙল পারিবারিক বন্ধন

Link Copied!

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকার কুমিরা গ্রামে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করার ঘটনা ঘটেছে। পারিবারিক সহিংসতা ও দীর্ঘদিনের অশান্তির জেরে এ সিদ্ধান্ত নিয়েছেন এক অসহায় পিতা।

#New_Classic_Event_Management

জানা গেছে, আমানুল্যাহপুর গ্রামের বাসিন্দা শেখ মোঃ মনিরুজ্জামানের ছেলে মেহেদী হাসান সবুজ (২৪) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। অভিযোগ রয়েছে, নেশার টাকার জন্য তিনি নিয়মিতভাবে বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। সংসারের বিভিন্ন জিনিসপত্র চুরি, ভাঙচুর এবং অর্থের জন্য অশান্তি সৃষ্টি ছিল নিত্যদিনের ঘটনা।

পরিবারের সদস্যরা জানান, ছেলের অত্যাচার দিন দিন বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একাধিকবার বুঝিয়ে-শুনিয়েও তাকে সঠিক পথে ফেরানো সম্ভব হয়নি।


এ অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি সাতক্ষীরা নোটারি পাবলিক কার্যালয়-এ উপস্থিত হয়ে শেখ মোঃ মনিরুজ্জামান আনুষ্ঠানিক ঘোষণা দেন যে, অবাধ্য ও মাদকাসক্ত হওয়ায় তার ছেলে মেহেদী হাসান সবুজকে পৈতৃক ও নিজ খরিদকৃত সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো। নোটারি দলিলের মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত কার্যকর করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, মাদকের ভয়াবহতা পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে—এই ঘটনা তারই একটি বাস্তব উদাহরণ। সচেতন মহল বলছে, পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াল থাবা থেকে মুক্তি পাওয়া কঠিন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি