ঢাকাSunday , 1 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি পুনর্গঠনের চেষ্টা – শিক্ষার্থীরা উদ্বিগ্ন

Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানের পর বিলুপ্ত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি পুনর্গঠনের উদ্যোগকে ঘিরে ক্যাম্পাসে নতুন আলোচনা শুরু হয়েছে। বিএনপিপন্থি শিক্ষকদের পক্ষ থেকে সমিতির কার্যক্রম চালুর চেষ্টা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।

#New_Classic_Event_Management

গত ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন শিক্ষকদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়ে আগামী ২ মার্চ শিক্ষক লাউঞ্জে মতবিনিময় সভার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন শিক্ষক সমিতির কার্যক্রম স্থগিত থাকায় শিক্ষকদের দাবি-দাওয়া ও মৌলিক অধিকার আদায়ে সমস্যা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অতীতে শিক্ষক সমিতির কার্যক্রমে শিক্ষার্থীদের স্বার্থের চেয়ে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে। তারা দাবি করেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আগে নতুন সমিতি গঠন করা উচিত নয়।


২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ ফয়সাল বলেন, শিক্ষক সমিতির কারণে অতীতে একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। একই শিক্ষাবর্ষের নাঈম ভুঁইয়াও বলেছে, একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হলে কঠোর অবস্থান নেওয়া হবে।

১৯ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীপন্থি নীল প্যানেল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সভাপতি নির্বাচিত হন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক হন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান।

নির্বাচনের দিন নবনির্বাচিত কমিটি সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে উপাচার্য দপ্তরে হট্টগোলের ঘটনা ঘটে। এরপর শিক্ষক সমিতি ও প্রশাসনের মধ্যে টানাপোড়ন শুরু হয়। মার্চ থেকে জুন পর্যন্ত প্রায় সাড়ে তিন মাস একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে যাওয়ায় সমিতির কার্যক্রম স্থগিত ও পরে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপিপন্থি শিক্ষকরা পুনরায় সমিতি গঠনের উদ্যোগ নিয়েছেন। ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, বর্তমানে কোনো কার্যকর কমিটি না থাকায় তিনি সকল শিক্ষকের মতামত জানার জন্য সভার আহ্বান করেছেন। প্রয়োজনে আহ্বায়ক কমিটি গঠন করে পরে নির্বাচন আয়োজন করা হবে।

সাবেক সভাপতি ড. মো. আবু তাহের জানিয়েছেন, ৫ আগস্টের পর কমিটি বিলুপ্ত হয়েছে। নতুন সমিতি গঠনের জন্য শিক্ষকদের মতামতের ভিত্তিতে তলবি সভা ডাকা যেতে পারে। দুই-তৃতীয়াংশ শিক্ষকের স্বাক্ষরের ভিত্তিতে নির্বাচন কমিশন বা আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচন আয়োজন সম্ভব।

উল্লেখ্য, ২০১২ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি সমর্থিত সাদা প্যানেল কখনো জয়ী হয়নি। এবার সমিতি গঠন ও সম্ভাব্য নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি