ঢাকাTuesday , 24 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্জন বাগানে বাক প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণ – গ্রেপ্তার তিন

Link Copied!

ভোলার তজুমদ্দিনে এক হাজার টাকার সমঝোতার প্রলোভন দেখিয়ে এক বাক প্রতিবন্ধী হিন্দু নারীকে নির্জন বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অচেতন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী। তিনি চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুশান্ত চন্দ্র দাস ও খুকু রানী দম্পতির সন্তান।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে হোন্ডাচালক রাকিবের সঙ্গে ১ হাজার টাকার সমঝোতায় ধোপা বাড়ির পেছনের একটি বাগানে যান ওই নারী। সেখানে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন মিলে তাকে রাতভর জোরপূর্বক ধর্ষণ করে। অসুস্থ হয়ে পড়লে শশীগঞ্জ দাসপাড়ায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে শশীগঞ্জ দাসপাড়া গ্রামের তুলসী রানী ঘুম থেকে উঠে বাড়ির পাশে অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন হাসপাতালে এবং পরে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

উক্ত ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় ধর্ষণ মামলা নং–০৩, তারিখ ২৩-০২-২০২৬ খিঃ, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 (সংশোধনী 2020) এর ৯ (৩) দায়ের করেন।

ঘটনার পরপরই তজুমদ্দিন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একাধিক টিম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— অটোরিকশা চালক মোঃ রাকিব (৩০), চাঁদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ জুয়েল (৩৫) এবং তদন্তে প্রাপ্ত আল আমিন সম্রাট (২০)। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

প্রেস ব্রিফিংয়ে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি