চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল ২৫ ফেব্রুয়ারি বুধবার প্রকাশ করা হবে। এদিন বেলা ১টায় ফলাফল শিক্ষামন্ত্রী ড. আ ন ম ড এহছানুল হক মিলনের কাছে হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ড. আ ন ম ড এহছানুল হক মিলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি ২০২৬ তারিখে।
দুইভাবে ফলাফল দেখা যাবে
ফল প্রকাশের দিন সার্ভারে অতিরিক্ত চাপ এড়াতে শিক্ষার্থীরা দুইভাবে ফল দেখতে পারবে—
১. অনলাইন পদ্ধতি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ওয়েবসাইট (dpe.gov.bd) এ গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) লিখে ফলাফল জানা যাবে।
২. এসএমএস পদ্ধতি:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।