ঢাকাTuesday , 17 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রমজান উপলক্ষে মানিকগঞ্জে ব্যতিক্রমী ধর্মীয় শোভাযাত্রা

Link Copied!

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং এর মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে মানিকগঞ্জে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে ধর্মীয় পরিবেশ ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ সবার দৃষ্টি কেড়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাদরাসা ক্যাম্পাস থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

শহরজুড়ে অংশগ্রহণকারীদের নিয়মতান্ত্রিক উপস্থিতি ও ধর্মীয় আবহ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।


র‍্যালিতে নেতৃত্ব দেন মাদরাসার অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমান। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে রমজানের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় এলাকাজুড়ে বিভিন্ন স্লোগান ধ্বনিত হয়। স্লোগানের মধ্যে ছিল—“রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে”, “দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে”, এবং “অশ্লীলতা ও অপসংস্কৃতি বন্ধ করো, রমজানের সম্মান অটুট রাখো”।

র‍্যালি শেষে সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমান বলেন, রমজান শুধু রোজার মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম, সততা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের সময়। তিনি সবাইকে রমজানের মর্যাদা রক্ষা, ব্যবসায় সততা বজায় রাখা এবং সামাজিক অনিয়ম থেকে দূরে থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি