ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নে ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শান্তি নগর এলাকার মো. মঙ্গলের(৬০) বিরুদ্ধে একই এলাকার এক রাজমিস্ত্রীর ১১ বছর বয়সী ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের এই অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী শিশুর মামা উজ্জল জানান, তার ভাগনির মা নেই, বাবা রাজমিস্ত্রীর কাজ করে। প্রায় সময় শিশুটি একা বাসায় থাকে। প্রায় এক মাস আগে একই এলাকার মঙ্গল নামের এক লোক তার ভাগনিকে জোর পূর্বক ধর্ষণ করে। তার ভাগনি ভয়ে কাউকে কিছু বলেনি। তারপর প্রায় বারবার শিশুটিকে একই কাজ করতে জোর করে মঙ্ল। তখন অসহ্য হয়ে কয়েকদিন আগে ভাগনি তাকে সব বললে তারা মঙ্গলকে এ বিষয়ে ধরলে মঙ্গল ধর্ষণের বিষয়ে নিজের দোষ শীকার করে। পরে তাকে গণ-ধোলাই দেয়া হয় বলেও জানা যায়। এঘটনায় আজ ১৪ই ফেব্রুয়ারী রাতে নবাবগঞ্জ থানায় ভুক্তভোগী পরিবার একটি মামলা করতে হাজির হয়।
এবিষয়ে অভিযুক্ত মঙ্গলের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, এ বিষয়ে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।