ঢাকাWednesday , 4 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সাতক্ষীরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রস্তুতি

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই কর্মশালায় সদর উপজেলার প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।


প্রশিক্ষণে ভোটগ্রহণের নিয়মকানুন, ব্যালট পেপার ও ব্যালট বাক্সের ব্যবহার, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, অধিনায়ক, ৩৭ বীর, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি