ঢাকাSaturday , 24 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গণভোট ও নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় প্রশিক্ষণ

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে অদ্য (২৪ জানুয়ারি) শনিবার কলারোয়া করুণাময় মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কলারোয়া উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

প্রশিক্ষণে ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ আফরোজা আখতার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা; মোঃ মাসুদুর রহমান, জেলা নির্বাচন অফিসারসহ প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি