ঢাকাSunday , 13 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজধানীর চকবাজারে কারখানা থেকে ৫ মণ নকল ঘি জব্দ

Link Copied!

আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) রাজধানীর পুরান ঢাকার চকবাজারের বেগমবাজার এলাকায় নকল ঘি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে অন্তত ৫ মণ নকল ঘি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

#New_Classic_Event_Management

এ সময় কারখানাটির মালিক ও তিন কারিগরকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকলে ডিবি এই অভিযান চালায়।

গ্রেপ্তার তিনজন হলেন- আব্দুল সামাদ (৭৫), রবিউল ইসলাম (৪৩), মো. শাহজাহান (২৪) এবং সোহাগ হোসেন (৩১)। তাদের মধ্যে সামাদ নকল কারখানাটির মালিক।


অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির লালবাগ বিভাগের সহকারী কমিশনার ফজলুর রহমান জানান, দীর্ঘ নজরদারীর পর শনিবার তারা নকল ঘি তৈরির কারখনায় অভিযান চালান।

এই কারখানা থেকে নিম্নমানের নানা উপাদান দিয়ে ঘি তৈরি করা হতো। এরপর এগুলো বাজারে প্রচলিত ও প্রতিষ্ঠিত নানা কোম্পানির মোড়ক ও কৌটা নকল করে নকল ঘি ভরে বাজারজাত করা হতো। অন্তত ৮ বছর ধরে সামাদ তার কর্মচারীদের নিয়ে এই অপকর্ম করে আসছিলেন।

ডিবির এই কর্মকর্তা বলেন, নকল এসব ঘি ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হতো। ঘি নামে সাধারণ মানুষ মূলত নানা রাসায়নিক কিনে প্রতারিত হচ্ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি