ঢাকাSaturday , 17 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিখোঁজ শিশু হিমনের সন্ধানে এলাকাবাসীর সহায়তা চায় পরিবার

Link Copied!

ভোলার তজুমদ্দিন উপজেলায় পাঁচ দিন ধরে মোঃ আকবর হোসেন হিমন (১৪) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার মধ্য আড়ালিয়া হাওলাদার বাড়ি এলাকা থেকে সে নিখোঁজ হয়।

#New_Classic_Event_Management

নিখোঁজ শিশু হিমন তজুমদ্দিন উপজেলার হাজি কান্দি ৬ নম্বর ওয়ার্ডের হাজি বাড়ির বাসিন্দা মোঃ জামাল মাঝি ও অঙ্কুরা বেগম দম্পতির সন্তান। নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ করে হিমন নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। নিখোঁজের সময় শিশুটির গায়ের রং ছিল কালো এবং তার পরনে ছিল পেস্ট রঙের সুয়েটার ও লুঙ্গি।


নিখোঁজ শিশুর মামা মোঃ ইলিয়াস জানান, “আমরা শিশু হিমনকে দ্রুত উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। কেউ যদি শিশুটির সন্ধান বা কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে ০১৭৩০-৬৮৭৫৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”

এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ বিরাজ করছে। শিশুটিকে দ্রুত উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন পরিবার ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি