ঢাকাSaturday , 17 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি – সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র

Link Copied!

যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

#New_Classic_Event_Management

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য চরম হুমকিস্বরূপ। বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে যমুনা টিভির ক্যামেরা ও লোগো ভাঙচুর, অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র অবিলম্বে হামলার সঙ্গে জড়িত অভিযুক্ত মাজেদ গাজিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানায়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।


বিবৃতিতে স্বাক্ষর করেন কালেরকণ্ঠের মোশারফ হোসেন, বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, এখন টিভির আহসান রাজীব, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, দ্য এডিটরসের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, বাংলানিউজের তানজির কচি, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়সহ সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অন্যান্য সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি