ঢাকাThursday , 8 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ সাফল্য

Link Copied!

ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল বড় ধরনের সাফল্য পেয়েছে। ভিপি, জিএস ও এজিএসসহ মোট ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।

#New_Classic_Event_Management

অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পাঁচটি পদে বিজয়ী হয়েছে। বুধবার রাত ১টার দিকে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব পান ৪ হাজার ৬৮৮ ভোট। এতে ৮৭০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রিয়াজুল ইসলাম।


সাধারণ সম্পাদক (জিএস) পদে আবদুল আলীম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হন। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইম এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন।

ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে পাঁচটিতে শিবির সমর্থিত প্যানেল এবং দুটি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল সংসদেও ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল সফলতা পেয়েছে। সেখানে ভিপি পদে মোছা. জান্নাতুল উম্মি এবং জিএস পদে সুমাইয়া তাবাসসুম নির্বাচিত হয়েছেন।

এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির অধিকাংশ পদে জয় পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি