ঢাকাTuesday , 6 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জকসু নির্বাচন ঘিরে শিবির সমর্থিত প্রার্থীর স্ত্রীকে হয়রানির অভিযোগ

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহিমা আক্তারকে হয়রানি করার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও কিছু সময় পর পুলিশ তাকে ছেড়ে দেয়।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। মহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, ঘটনার সময় মহিমা আক্তার ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। তিনি হিজাব ও নিকাব পরা ছিলেন। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার পরিচয় জানতে চেয়ে নিকাব ও মাস্ক খুলতে বলেন।


ঘটনাস্থলে ছাত্রদলের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। একপর্যায়ে তারা একটি পুলিশের কাভার্ড ভ্যানের সামনে অবস্থান নেন।

ভুক্তভোগী মহিমা আক্তার জানান, তিনি গেটের বাইরে ছিলেন এবং তার সঙ্গে একজন আত্মীয় ছিলেন। হিজাব পরার কারণে তাকে মুখ খুলতে বলা হয় এবং তিনি অযথা হয়রানির শিকার হন।

এ বিষয়ে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, মহিমা তার স্ত্রী এবং আইন বিভাগের শিক্ষার্থী। তিনি বাইরে থেকে তাদের প্যানেলের পক্ষে কাজ করছিলেন। সকাল থেকেই গেটের সামনে ধাক্কাধাক্কি চলছিল। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, এভাবে দলবদ্ধভাবে কাউকে ঘিরে ধরার ঘটনা গ্রহণযোগ্য নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, বিষয়টি জানার পর তা সমাধান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি