ঢাকাSunday , 4 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনে ফের বনদস্যু আতঙ্ক – পর্যটকসহ তিনজন অপহৃত

Link Copied!

সুন্দরবন সংলগ্ন রিসোর্ট থেকে দুই পর্যটকসহ রিসোর্ট মালিককে অপহরণ করলো বনদস্যুরা। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের ঘাগরামারী টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখ থেকে থেকে তাদের অপহরণ করা হয়।

#New_Classic_Event_Management

সুন্দরবন ইকো রিসোর্ট এর ডিএমডি মো রেজোয়ান উলহক মিঠু জানান, ঢাকা থেকে ঘুরতে আসা ৬ জন পর্যটক নিয়ে গোলকানন রিসোর্টের মালিক নৌকা নিয়ে শুক্রবার বিকালে সুন্দরবনের খালে প্রবেশ করেন। সন্ধ্যার কিছু আগে তারা রিসোর্টে ফেরার সময় বনদস্যুরা তিনজনকে তুলে নিয়ে যায়। বাকি ৪ জনকে ছেড়ে দেয়। অপহৃত দুই পর্যটক হলেন- মো. সোহেল ও মো. জনি, রিসোর্ট মালিকের নাম শ্রীপতি বাছাড়।

শনিবার (৩ জানুয়ারি) রাত ৮ টা পর্যন্ত অপহরণের শিকার তিনজন বনদস্যুদের কব্জায় রয়েছে। রেজোয়ান উল হক আরও জানান, জিম্মি থাকা রিসোর্ট মালিক ও পর্যটকদের কাছে দস্যুরা মোটা অংকের মুক্তিপণ দাবি করছে।


জানা যায়, শুক্রবার নারী-পুরুষসহ ৪ পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। ওইদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত রিসোর্ট গোলকানন এ উঠেন। পরে বিকেলে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ ৭ পর্যটক বোটে করে বনের কেনুয়ার খালের মধ্যে ঘুরতে যান।

এ বিষয়ে বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। তবে, কোনো দস্যু বাহিনী ওই পর্যটকদের অপহরণ করেছে কি না তা নিশ্চিত করে জানতে পারেননি।

খুলনার দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি