ঢাকাSaturday , 12 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রামপাল উপজেলার ফয়লা বাজারে এনসিপি পদযাত্রা অনুষ্ঠিত

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এই অঞ্চলের মানুষের জলবায়ুকে হুমকির মুখে ফেলেছে। আজ শনিবার (১২ জুলাই) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

#New_Classic_Event_Management

আখতার হোসেন দাবি করেন, মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আখতার হোসেন দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বাংলাদেশের মানুষেরা এদেশের প্রাণ-প্রকৃতি ও জলবায়ু যেন বাংলাদেশের পরিবেশের উপযোগী থাকে, সেটা আমরা সব সময় চেয়েছি। কিন্তু রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এ অঞ্চলের মানুষের জলবায়ুকে হুমকির মুখে ফেলেছে। শুধু তাই নয়, মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের কোনো স্থাপনা নিয়ে বিদেশী ষড়যন্ত্র আমরা মেনে নেব না।

এনসিপির মোংলা-রামপালের প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রায় আরও বক্তব্য দেন মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী ও যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্লা রহমাতুল্লাহ। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির মোংলা ও রামপালের স্থানীয় নেতারা বক্তব্য দেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি