ঢাকাTuesday , 16 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরা খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর দুপুর ১২টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন এবং তার ছেলে মুস্তাকিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, শারমিনের পিতার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। সেখান থেকে মা ও ছেলে মহেন্দ্রযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে রওনা দেন। ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান।


ঘটনার বিষয়ে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. নুরুল্লাহ জানান, নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে বের হয়ে তিনি দুর্ঘটনার খবর পান এবং ঘটনাস্থলে যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তারা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি