ঢাকাFriday , 28 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে নারী সহিংসতা মোকাবিলায় ইয়ারার সচেতনতা কার্যক্রম

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ারা’ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি শুরু করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

ইয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি সায়মা রহমান তুলি–এর পরিকল্পনায় অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা, জরুরি করণীয়, আইনি সহায়তা নেওয়ার উপায়—এসব বিষয়ে বিস্তারিত জানান সংগঠনের উদ্যোক্তা ও প্রশিক্ষক আরিন খান। নারীর প্রতি ডিজিটাল সহিংসতা রোধে কী করা উচিত—তা নিয়ে আলোচনা করেন রুদ্র রায় অপুর্ব

সায়মা রহমান তুলি বলেন, নারী শুধু পুরুষ নয়, অনেক সময় নারীর দ্বারাও সহিংসতার শিকার হয়। অনলাইন এবং বাস্তবে টিজিংয়ের ফলে নারীদের মানসিক স্বাস্থ্যে সমস্যা তৈরি হয়, ভয় ও অনিশ্চয়তার কারণে বাধাগ্রস্ত হয় শিক্ষা ও ক্যারিয়ার। ইয়ারা মনে করে—এই পরিস্থিতি মোকাবিলায় নারীর সবচেয়ে বেশি দরকার আত্মবিশ্বাস ও সাহস।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ ললিতকলা একাডেমী (নাফার) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা এবং সঞ্চালনায় ছিলেন অংগনা পাল। সভায় বিভিন্ন বয়সী নারী, স্থানীয় গুণীজন ও সাংবাদিকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি