ঢাকাThursday , 20 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার চার

Link Copied!

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২২ বোতল কোরেক্স সিরাপ ও নগদ ৬ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে নবাবকাঠী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

#New_Classic_Event_Management

জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মিনাজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোঃ রফিকুল ইসলাম রফিক (৪২), পিতা: মৃত আব্দুল আজিজ শাহ, ঠিকানা: কুলাটি নবাবকাটি, থানা ও জেলা—সাতক্ষীরা। মাসুদ কামাল (২৫), পিতা: মোঃ আবু সাইদ গাজী
ঠিকানা: খুটিকাঠা গড়কুমারপুর, থানা—শ্যামনগর; বর্তমানে রসুলপুর, সাতক্ষীরা পৌরসভা। মোঃ আবু রাদমির রাসেল (১৯), পিতা: মোঃ রমজান আলী, ঠিকানা: দক্ষিণ কামালনগর।মোঃ জিসান হোসেন (১৯), পিতা: মোঃ জাকির হোসেন
ঠিকানা: রসুলপুর, মেহেদীবাগ, সাতক্ষীরা।


অভিযানস্থল থেকেই তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২২ বোতল কোরেক্স সিরাপ এবং নগদ ৬ হাজার টাকা।

ঘটনার পর সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি