ঢাকাFriday , 17 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠাবাড়ি বহুমুখী সংঘ চ্যাম্পিয়ন

Link Copied!

সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বল্ডফিল্ড মাঠে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় খুলনার ডুমুরিয়া ফুটবল একাদশ ও মিঠাবাড়ি বহুমুখী সংঘ। রোমাঞ্চকর এ ম্যাচে ২–১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে মিঠাবাড়ি বহুমুখী সংঘ।

#New_Classic_Event_Management

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রুহুল আমিন আকাশ।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট ডা. ফখরুল আলম টিটু, ভূমি অফিসের নায়েব শেখ বাশারাত আলী, শিক্ষক আনারুল ইসলাম, আব্দুল মজিদ, মাহবুব মিলন, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক ওয়ার্ড সদস্য স.ম. হায়দার আলীর উপস্থিতিতে খেলায় সভাপতিত্ব করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স. ম. লিয়াকত।


এ সময় আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড সদস্য শেখ সরোয়ার, ৫নং ওয়ার্ড সদস্য ডা. আব্দুল গফুর, আবুল কালাম আজাদ প্রমুখ।

হারুন-অর-রশিদ কলেজের প্রভাষক আতাউর রহমান আতা’র সার্বিক সহযোগিতায় খেলা পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক মো. শিমুল হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি