শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রকল্প”-এর আওতায় সাতক্ষীরা জেলা পর্যায়ে মিডিয়া কর্মীদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন কার্যলয়ের হলরুমে বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাধি যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই জনগণকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের গৃহীত টিকাদান কর্মসূচি সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।