ঢাকাWednesday , 10 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় শিক্ষার মনোনয়ন করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

সাতক্ষীরায় শিক্ষার মানোন্নয়নে অনার্স-মাস্টার্স কলেজ ও ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দের সমন্বয়ে শিক্ষার মনোনয়ন করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ১০ই সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

#New_Classic_Event_Management

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখতে হবে। কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষক বাসা বা অন্য কোথাও কোচিং পরিচালনা করলে প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেবে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ধূমপান প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অভিভাবকদের মানসিকতা পরিবর্তন করে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার দিকে মনোযোগী করতে হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি