ঢাকাSaturday , 6 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র গোলাবারুদ ও মাদকসহ আটক ছয়

Link Copied!

বাগেরহাটের মোংলায় শনিবার ৬ সেপ্টেম্বর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০৬ সেপ্টেম্বর শনিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে।

#New_Classic_Event_Management

পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল ধাওয়া করে ০১ টি একনলা বন্দুক, ০৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ০৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীকে আটক করে। আটককৃত ডাকাত মোঃ বিল্লাল হোসেন (২৫), মোঃ রবিউল শেখ (৩২), মোঃ জিন্নাত হাওলাদার (৩৫) ও মোঃ কালাম গাজী (২৪) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

অপরদিকে, রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ও নগদ ১৭ হাজার ৫ শত ৮০ টাকা সহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়।


এছাড়াও, ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা, নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবনচরা থানাধীন সুইচগেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ০৪টি দেশীয় অস্ত্র ও প্রায় ৬ হাজার ৪ শত টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি