ঢাকাSunday , 31 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজাপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন সেলিম রেজা

Link Copied!

ঝালকাঠির রাজাপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। ৩১ই আগস্ট রবিবার বিকেলে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, মতবিনিময় করে দলীয় কর্মীদের সাথে আলোচনায় অংশ নেন বিএনপির এই নেতা। এ সময় সেলিম রেজা মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে এবং তাদের পাশে থেকে সমাধানের প্রতিশ্রতি দেন এবং দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সারমর্ম উপাস্থাপন করেন।

#New_Classic_Event_Management

শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৩১ দফা উপস্থিাপিত করছেন আমরা তা বাস্তাবায়ন করার জন্য লিফলেট বিতরণ করছি। ৩১ দফায় যে বার্তাগুলো আছে তা আপনারা আপনাদের পরিবার ও সাধারণ জনগনের সামনে তুলে ধরবেন। এই বাংলাদেশে যে ফ্যাসিবাদ ১৭ বছর মাথাচাড়া দিয়ে উঠেছিলো সেই শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়েছে।

এখন আমাদের এই দেশ পুনর্গঠন করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। দেশনায়ক তারেক রহমান ঝালকাঠি -১ আসনে যাকে মনোনয়ন দিবে আপনারা সবাই তার পক্ষ হয়ে কাজ করবো। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি