ঢাকাThursday , 21 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুয়ার সরঞ্জামসহ সাত জুয়াড়ি গ্রেফতার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নগদ ১০ হাজার ৩১০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

#New_Classic_Event_Management

গ্রেফতারকৃতরা হলেন, হরিপুর গ্রামের সরকার পাড়ার মোঃ নাসির মিয়া-(৪৫), একই এলাকার মোঃ জাহার মিয়া-(৫২), সাদ্দাম হোসেন-(৩০), মোঃ ইউনুস মিয়া-(৫৪), মোঃ সেতু মিয়া-(৪৫), ফুল মিয়া-(৪৫) ও মোঃ সোহেল মিয়া-(৪৫)।

এ ব্যাপারে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে হরিপুর সরকার পাড়ার নাসির মিয়ার বাড়ির উঠানে বসে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১০ হাজার ৩১০ টাকা, খেলার তাসসহ সরঞ্জাম উদ্ধার করা হয়।


তাদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি