ঢাকাFriday , 1 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস স্কিমে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

Link Copied!

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস” স্কিমের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ।

#New_Classic_Event_Management

সদর উপজেলা শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু,সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ আক্তারুজ্জামান,সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. নুরুল ইসলাম, সদর উপজেলা জামাতের নায়েব আমীর মাওঃ মোশারফ হোসেন,সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক সহ আরো অনেকে।

অনুষ্ঠানে সদর উপজেলার বাছাইকৃত শ্রেষ্ঠ ১৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৯ জন কৃতি শিক্ষার্থীদের পারফরমেন্স মূল্যায়নের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি