ঢাকাSunday , 15 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাবেক এমপি’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান মাদকসহ অস্ত্র উদ্ধার আটক এক

Link Copied!

সাতক্ষীরায় চাঞ্চল্যকর ঘটনায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। রবিবার (১৫ জুন) দুপুরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন ওই বাড়িতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ টিম। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সেনানিবাসের মেজর ইফতেখার আহমেদ।

#New_Classic_Event_Management

অভিযান শুরুর মুহূর্তেই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমন। তবে যৌথবাহিনীর সদস্যরা তৎপরতার সঙ্গে তাকে আটক করতে সক্ষম হন।

সাফায়াত সরোয়ার রুমন সাতক্ষীরা জেলার আশাশুনির কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র। তার মা রিফাত আমিন আওয়ামী লীগের মহিলা উপকমিটির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভানেত্রী ছিলেন এবং এক সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।


সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিফাত আমিনের বাসা থেকে তিন শতাধিক ইয়াবা, একটি রাইফেল, একটি তলোয়ার, বিদেশি মদের বোতল এবং একাধিক খালি বোতল উদ্ধার করা হয়েছে। আটককৃত সাফায়াত সরোয়ার রুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীদের মধ্যে এ ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই বলেন, রাজনীতির ছত্রছায়ায় থাকা পরিবারগুলোর মধ্যে এমন অনৈতিক কর্মকাণ্ড হতাশাজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, আমরা কখনো ভাবিনি, এই বাসায় এ রকম কিছু হতে পারে।

এদিকে প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র পরীক্ষা করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান চালায়।

এই রিপোর্টটি এখন আলোচনার কেন্দ্রে — সাবেক সংসদ সদস্য পরিবারের সঙ্গে মাদক ও অস্ত্রের সংশ্লিষ্টতা নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি