ঢাকাThursday , 22 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাটোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত দুই

Link Copied!

নাটোরের সিংড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছে। এঘটনা বৃহঃস্পতিবার(২২ মে) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে দুইজন কে গ্রেফতার করেছে।

#New_Classic_Event_Management

গত সোমবার (১৯ মে) দুপুরে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের খেজুর তলা বাজার (আতাইকুলা) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোঃ রিংকু শেখ ও তার স্ত্রী মোছাঃ আখি বেগম। সাং আতাইকুলা, থানা সিংড়া, জেলা নাটোর।


জানা যায়, গত সোমবার (১৯ মে) দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ মোঃ শাহজাহান শেখ সহ কয়েকজন দলবদ্ধ হয়ে রিংকু শেখ কে মারপিট রক্তাক্ত জখম করে ও মাথায় লোহার রড দিয়ে মোঃ রিংকু শেখ এর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়, এঘটনা রিংকু ও তার স্ত্রী আখি বেগম কে আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহত রিংকু শেখ এর শরিরের বিভিন্ন স্থানে রক্তাক্ত, জখম, ও মাথায় ৪ টি সেলাই দেওয়া হয়। এঘটনায় সিংড়া থানায় ও সিংড়া আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। অভিযোগের ভিত্তিতে বৃহঃস্পতিবার(২২ মে) সকাল সাড়ে সাতটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই করে ও বিবাদিরা অপরাধের সাথে জড়িত থাকায় দুইজনকে আটক করে সিংড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সিংড়া থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি